ফারুককে ‘জিজ্ঞাসাবাদ’ করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৫, ১৭:৫২আপডেট : ১৭ মে ২০২৫, ১৭:৫২

তিনটি অভিযোগের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রিকেট বোর্ডে এনিয়ে দ্বিতীয়বারের মতো অভিযান চালাচ্ছে দুদক। অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বিসিবির টাকা ট্রান্সফার নিয়ে সভাপতি ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে দুদকের চার জনের একটি দল রাজধানীর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করে। বিসিবি কার্যালয়ে বিভিন্ন নথি সংগ্রহ ও তদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক রাজু আহমেদ।

তদন্ত কার্যক্রম শেষে দুদক কর্মকর্তা রাজু আহমেদ সাংবাদিকদের বলেছেন ২৩৮ কোটি টাকা ট্রান্সফার নিয়ে ফারুককে জিজ্ঞাসাবাদ করা হবে, ‘আমরা ব্যাংকিং খাতের ট্রান্সফারের বিষয়ে উনার (ফারুক আহমেদ) সঙ্গে কথা বলবো। প্রকৃত বিষয় জানার চেষ্টা করবো।’

দুদক মূলত বিসিবির নানাবিধ আর্থিক, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি নিয়ে কাজ করছে। এর আগে গত ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ দল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের