মিরাজকে পিএসএলে খেলার প্রস্তাব, পেয়ে গেছেন অনাপত্তিপত্রও  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৩:১৬আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:১৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্স তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।  ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে এরইমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন অফস্পিনিং অলরাউন্ডার। বিসিবি জানিয়েছে, অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তিনি। 

শুরুতে মিরাজের অনাপত্তিপত্র নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ‘ইতোমধ্যে মিরাজ অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে।’

বিসিবি তার পর বিবৃতির মাধ্যমে জানিয়েছে, মিরাজ অনাপত্তিপত্র পেয়ে গেছেন। 

জানা গেছে, লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিয়েছে দলটি। গতকাল পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা নিশ্চিত করেছে প্লে-অফ। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর। আপাতত, মিরাজ কেবল এক ম্যাচের জন্য যাচ্ছেন। তবে দল জিতলে ধাপে ধাপে ম্যাচ সংখ্যা বাড়তে পারে।

সর্বশেষ বিপিএল টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। তবু চলমান টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পাননি তিনি। এই নিয়ে সমালোচনা কম হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগে ঠিকই জায়গা করে নিয়েছেন।

লাহোরের এই দলটিতে খেলেছিলেন রিশাদ হোসেন। এই মুহূর্তে রিশাদ জাতীয় দলের সঙ্গে আছেন। এরপর দলটি সাকিব আল হাসানকে দলের সঙ্গে যুক্ত করেছে। গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমে অবশ্য ভালো করেননি সাকিব। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ২ ওভারে ১৮ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়েছে লাহোর।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী