কেন বাদ পড়লেন ইমন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ২২:১১আপডেট : ১৯ মে ২০২৫, ২২:২৭

শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা। বিস্ময়করভাবে বাদ পড়েছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। এছাড়া বাদ পড়েছেন দলের সহঅধিনায়ক শেখ মেহেদী ও দুই পেসার হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

মোস্তাফিজ গেছেন আইপিএল খেলতে। বাদ পড়া বাকি তিন জনের মধ্যে ইমন থাকায় তীব্র আলোচনা শুরু হয়। তাকে বাইরে রাখার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন ইমন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি মাঠে নামেননি। ঠিক এই কারণেই আজ তাকে একাদশে নেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, আজ সোমবার ইমন ফিটনেস টেস্টে অংশ নেন এবং তাকে খেলার উপযোগী ঘোষণা করা হয়। তবে দল পরিচালনা পর্ষদ গভীরভাবে বিষয়টি বিবেচনা করে তাকে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচের দলে অন্তর্ভুক্ত করা হয়নি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম