ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ১৯:১৮আপডেট : ২১ মে ২০২৫, ১৯:১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী সপ্তাহের ওয়ানডে সিরিজ খেলে পরের মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে লাল বলের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছিলেন জোফরা আর্চার। কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলার সময় পাওয়া ডান বৃদ্ধাঙ্গুলির চোটে ধাক্কা খেলেন ইংল্যান্ডের পেসার। দেশের মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। শঙ্কায় পড়লো তার লাল বলের ক্রিকেটে ফেরাও।

গত ৪ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থানের এক রানের হারের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান আর্চার। প্রাথমিকভাবে ততোটা গুরুতর মনে না হলেও পরে লিগামেন্টে সমস্যা ধরা পড়েছে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পুনরায় শুরু হলেও ভারতে আর ফেরেননি আর্চার।

আগামী ২৯ মে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ইংল্যান্ডের ১৬ জনের স্কোয়াডে জায়গা পেলেও এখন আর্চারকে সরিয়ে নিতে হলো লুক উডকে। ২০২২-২৩ এ আগের দুটি ওয়ানডে খেলা বাঁহাতি সিমার এখন পর্যন্ত এই সংস্করণে উইকেট শূন্য।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি