বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১৫:৪০আপডেট : ২৩ মে ২০২৫, ১৫:৫৮

অ্যাঞ্জেলো ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম ম্যাচ খেলে টেস্ট থেকে অবসর নেবেন। তবে দেশের প্রয়োজনে সাদা বলের ক্রিকেট খেলবেন তিনি। সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুক্রবার এই ঘোষণা দেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

প্রায় এক বছর শ্রীলঙ্কার সাদা বলের দলে ডাক পান না ম্যাথুজ। তাতে করে ক্রিকেট থেকেই হয়তো বিদায় নিতে হচ্ছে তাকে।

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা ম্যাথুজ জানালেন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি লিখেছেন, 'কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। দেশপ্রেম ও জাতীয় দলের জার্সির অধীনে থাকার এমন অনুভূতি অন্য কিছুতে পাওয়া যায় না।’

১৭ জুন গল টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট ছাড়বেন তিনি, ‘ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং বিনিময়ে পেয়েছি সব, যা আমাকে আজকের আমিতে পরিণত করেছে। আমার ক্যারিয়ারের উত্থান-পতনের সঙ্গে থাকা প্রতিটি শ্রীলঙ্কান সমর্থকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জুনে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট হবে লাল বলে দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সেই আসরে ম্যাথুজের দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। 

ম্যাথুজ ৩৪ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। গলে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছেন ১২০তম টেস্ট। ৮১৬৭ রান করে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। তার উপরে আছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি