দ্বিতীয় দিনে রিপন-রাকিবুলে বাংলাদেশের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৯:২০আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:২০

দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনটুলির সঙ্গে বাংলাদেশের রিপন মন্ডলের বাগবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এইসব ছাপিয়ে ইমার্জিং দলের চার দিনের ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৩৭১ রানের জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৫২ রানে দিন শেষ করেছে। বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২১৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৪ উইকেট।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেন বাংলাদেশের রিপন, মেহেদী হাসানরা। বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে এনটুলির করা প্রথম বলে ছক্কা হাঁকান রিপন। এরপরই বাংলাদেশি ব্যাটারের দিকে এগিয়ে যান প্রোটিয়া বোলার, শুরুতে তাকে ধাক্কা দেন। রিপনকে বারবার ক্রিজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তার হেলমেট ধরে টান দেন এনটুলি। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে। পরে আম্পায়ারদের সামনেই রিপন-এনটুলির মধ্যে তর্কযুদ্ধ হয়। এই উত্তাপের মধ্যেই মাঠে দাপট দেখান লেট অর্ডার দুই ব্যাটার। শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। যেখানে ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রিপনকে ফেরান এনটুলি। ৯ নম্বরে নেমে রিপন করেছেন ৪৩ রান। নবম উইকেট জুটিতে রিপন-মেহেদী যোগ করেন ৬০ রান। ১০ নম্বরে নামা মেহেদী ৪৪ রান করে অপরাজিত থাকেন। 

১২২তম ওভারের চতুর্থ বলে নাঈম আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আন্দিল চার্লস মোগাকানে। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। 

দক্ষিণ আফ্রিকার মোগাকানে চারটি এবং এনটুলি নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা দুটি ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন একটি উইকেট।

বাংলাদেশের করা ৩৭১ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই প্রোটিয়া দুই ব্যাটার মুহাম্মদ মানাক ও মিকা এল প্রিন্স যোগ করেন ৪৮ রান। ১২তম ওভারের শেষ বলে প্রিন্সকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। এক উইকেটে ৯৬ রান থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৫০ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। 

বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী ও নাঈম আহমেদ নেন একটি করে উইকেট।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের