বিসিবির নতুন সভাপতি বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৭:৫৭আপডেট : ৩১ মে ২০২৫, ১৯:৪৭

মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বদল এলো। নতুন করে এই বড় দায়িত্বে বসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকালে বোর্ড পরিচালকদের ভোটে ক্রিকেট বোর্ডের ১৭তম প্রধান হলেন তিনি।

গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর পরিবর্তনের স্রোত বিসিবিতেও লাগে। ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে প্রথমে বোর্ড পরিচালক হয়ে পরে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তবে এক বছরও না হতেই তার জায়গায় নতুন সভাপতি এলেন।

বুলবুল জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন, করেছেন অধিনায়কত্বও। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্ট খেলেছেন ১৩টি। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান সাবেক এই ব্যাটার। ২০০২ সালে শেষ টেস্ট খেলার আগে ২৬ ইনিংসে করেন ৫৩০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন বুলবুল। তার নেতৃত্বে ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটি।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের