পাকিস্তানে সিরিজ হেরে যা বললেন লিটন

বাংলা ট্রিবিউন ‍রিপোর্ট
৩১ মে ২০২৫, ০৭:২৯আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:২৯

লাহোরে পাকিস্তানের কাছে ৫৭ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর হতাশায় আচ্ছন্ন লিটন দাস। এক ম্যাচ আগেই সিরিজ হেরে যাওয়ার পর বাংলাদেশের অধিনায়ক বললেন, বাংলাদেশ তাদের বেসিক কাজগুলো ঠিকভাবে করছে না।

শাহিবজাদা ফারহানের ৭৪, মোহাম্মদ হারিসের ৪১ ও হাসান নওয়াজের ৫১ রানের সুবাদে পাকিস্তান ৬ উইকেটে ২০১ রান করে। ফের ২০২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ শুরুতে আশা জাগালেও ভেঙে পড়ে ব্যাটিং ইউনিট।

তানজিদ হাসান তামিমের ব্যাট তিন ওভারে ৩৮ রান তোলে বাংলাদেশ। ৪৪ রানে উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বিপর্যয়ের শুরু। ৩৩ রানের ব্যবধানে সাত উইকেট হারায় তারা। ৪৪ থেকে ৭৭ রান করতেই দশম ওভারে নেই সাত ব্যাটার। ওই সময়ে দুই ওভারে তিন উইকেট নিয়ে সফরকারীদের বিপদে ফেলেন আবরার আহমেদ।

ম্যাচের পর পুরস্কার বিতরণীর ক্ষণে লিটন বললেন, ‘যে ভালো ব্যাটিং শুরু করে, তার উচিত ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাট করে যাওয়া। চার ওভারের পর আমরা ভালো খেলিনি, পরপর উইকেট হারিয়েছি।’

লিটন আউট হওয়ার পর তার ব্যাটিং সঙ্গী তাওহীদ হৃদয়ের ওপর ক্ষোভ ঝারেন, আগের ডেলিভারিতে সিঙ্গেল নিতে চাননি তার অন্য প্রান্তের ব্যাটার। অধিনায়ক বললেন, ‘না, সেটা না (হৃদয়ের প্রতি রাগ)। কিন্তু ক্রিকেটে আপনাকে বেসিক কাজগুলো করতে হবে এবং আমরা এই মুহূর্তে সেটা করছি না (নিজের আউটের আগে বিটুইন দ্য উইকেটে রান)। যদি পরপর উইকেট পড়ে, তাহলে রান নেওয়া যায় না। তাই আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমাদের এখানে মনোযোগ দিতে হবে।’

ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম বল হাতে নেন। তৃতীয় বল করে একটি শট থামাতে গিয়ে বেকায়দায় পা পড়ে কুচকিতে চোট পান তিনি। আর মাঠে দেখা যায়নি তাকে। এই পেসারকে হারানোর পর বাংলাদেশ ধাক্কা খেয়েছে মনে করেন লিটন, ‘ আমার মনে হয় শরিফুল যখন চোট পেলো, ওই সময় মোমেন্টাম পুরোপুরি সরে গেছে। আমাদের বোলিংয়ে ঘাটতি তৈরি হয়েছিল। তবুও আমরা ভালোভাবে ঘুরে দাঁড়ালাম।’

রবিবার বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়াতে নামবে। লিটন বললেন, ‘আমাদের আরেকটি সুযোগ আছে। এখন আমাদের বসে কথা বলতে হবে। কীভাবে আমরা শক্তিশালী হয়ে ফিরতে পারি সেটা ভাবতে হবে। এটা মানসিকতার ব্যাপার।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক