রুটের অনবদ্য সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ০০:২৮আপডেট : ০২ জুন ২০২৫, ০১:৩১

জো রুট অসাধারণ এক ইনিংস খেললেন। ক্যারিয়ার সেরা রান করলেন দলের সংকটের মুহূর্তে। তার দেড়শ ছাড়ানো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৯ রানের লক্ষ্য ছুঁয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। ৩ উইকেটে জিতেছে তারা।

বার্মিংহামে একপেশে লড়াইয়ে উইন্ডিজকে হারিয়েছিল ইংল্যান্ড। কার্ডিফে হলো সমানতালে লড়াই। তবে পার্থক্য গড়ে দিলেন রুট। অসাধারণ ব্যাটিংয়ে দলকে জেতালেন তিনি। মাঠ থেকে বেরিয়ে আসার সময় ড্রেসিংরুম থেকে পেলেন দাঁড়িয়ে করা সম্ভাষণ। ভাগ্য তার সঙ্গে ছিল। আম্পায়ার আদ্রাইন হোল্ডস্টোক ৭ রানে তাকে জীবন দেন এলবিডব্লিউর সিদ্ধান্ত ফিরিয়ে দিয়ে। দুইবার রান আউট হতে হতে বেঁচে গেলেন রুট। তারপর সাবলীল ব্যাটিংয়ে ২১ চার ও ২ ছয়ে ১৩৯ বলে ১৬৬ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি।

২ উইকেটে ২ রানের সময় ক্রিজে আসেন রুট। হ্যারি ব্রুককে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন তিনি। ব্রুকের ব্যাটে আসে ৪৭ রান। দল বিপদে পড়েছিল তাদের টপ অর্ডারের ৫ জনের মধ্যে তিন জন ডাক মারলে। একটা সময় ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে।

এরপর উইল জ্যাকস রুটের সঙ্গে যোগ দিয়ে ষষ্ঠ উইকেটে ১৪৩ রান যোগ করেন।

আলজারি জোসেফ এই জুটি ভাঙলেও রুট থামেননি। জ্যাকস ৪৯ রানে আউট হন। রুট তার ১৮তম সেঞ্চুরিকে প্রথমবার দেড়শ ছাড়িয়ে নেন।

রুট অপরাজিত থাকলেন। হলেন ম্যাচসেরাও। একই সঙ্গে ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লিখলেন তিনি। তার রান এখন ৭০৮২, পেছনে ফেলেছেন মঈন আলীকে (৬৯৫৭)।

৪৮.৫ ওভারের মধ্যে ৭ উইকেটে ৩১২ রান করে জয় পায় ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিং ও কিসি কার্টির ১৪১ রানের দ্বিতীয় উইকেটের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ শক্ত সংগ্রহের দিকে ছুটছিল। কিন্তু শেষদিকে ১৪ বলের এক ঝড়ে তারা উইকেট হারাতে থাকলে স্কোর যত বড় হওয়ার কথা, তা হয়নি। ৪৭.৪ ওভারে ৩০৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল।

কিং ৫৯ রান করে আউট হন। কার্টির ১০৩ রানের ইনিংসে ছিল ১৩ চার।

শাই হোপের ৭৮ রানের ইনিংসও ভালো ভূমিকা রাখে। শেষ দিকে গুডাকেশ মোটির ৯ বলে ১৮ রান এবং আলজারির ৩ বলে ১০ রানের ক্যামিওতে তিনশ পার করে উইন্ডিজ।

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ চার উইকেট নেন। সাকিব মাহমুদ পান ৩ উইকেটে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ