‘কখনও ভাবিনি এই দিন আসবে, আজ রাতে আমি শিশুর মতো ঘুমাবো’

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ০১:০১আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৪২

আইপিএলের ১৮তম মৌসুম শেষ। শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। তখন থেকে আজ পর্যন্ত একই দলের হয়ে খেলেছেন বিরাট কোহলি। দলের অনেক চড়াই-উতরাই, সেরা সাফল্যের মুখ থেকে ফিরে আসা- সব অভিজ্ঞতাই হয়েছে তার। কিন্তু কখনও অন্য কোনও ঠিকানা খুঁজতে যাননি। ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে খেলে গেছেন। অবশেষে অনুগত থাকার প্রতিদান পেলেন মঙ্গলবার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতলো প্রথম আইপিএল ট্রফি, একই সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো কোহলির জীবনে।

ম্যাচ শেষ হতেই আবেগে ভেসেছেন কোহলি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ রানে বেঙ্গালুরু জেতার পর তাকে অনুসরণ করেছে ক্যামেরার চোখ। তার প্রতিটা আনন্দের ক্ষণ রেকর্ড করে রাখতেই হয়তো এই প্রচেষ্টা। ম্যাচ শেষে কোহলি বললেন, ‘এই জয় ভক্তদের জন্য যেমন, তেমনই দলের জন্যও।’ 

তিনি বলে গেলেন, ‘১৮ বছরের লম্বা সময়। আমি এই দলকে আমার যৌবন, আমার শ্রেষ্ঠ সময় এবং আমার অভিজ্ঞতা দিয়েছি। আমি যখনই এসেছি, প্রতি মৌসুমে এটি (শিরোপা) জয়ের চেষ্টা করেছি, আমার যা আছে তা দিয়েছি। এই মুহূর্তটি উপভোগ করার অনুভূতিটা অবিশ্বাস্য।’

কল্পনার বাইরে ছিল এমন অর্জন। কোহলি বললেন, ‘আমি কখনও ভাবিনি যে এই দিনটি আসবে। শেষ বলটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। এটি আমার কাছে অনেক কিছু। আমি আমার শক্তির প্রতিটি ফোঁটা এই দলকে দিয়েছি। অবশেষে আইপিএল জেতার অনুভূতি অসাধারণ।’

কোহলি বলেন, অন্যান্য সাফল্যের সঙ্গে একই সারিতে থাকবে আইপিএল শিরোপা জয়। ফ্র্যাঞ্চাইজির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন এভাবে, ‘সত্যি বলতে, এটা ঠিক সেখানেই (অন্যান্য শিরোপার কাছে)।’ তিনি বলেন, ‘গত ১৮ বছর ধরে আমি আমার সবই দিয়েছি। যাই হোক না কেন, আমি এই দলের প্রতি অনুগত রয়েছি। আমার এমন কিছু মুহূর্ত এসেছিল, যখন অন্যরকম ভেবেছিলাম। কিন্তু আমি এই দলের সঙ্গেই আছি। আমি তাদের পেছনে ছিলাম, তারা আমার পেছনে ছিল। আমি সবসময় তাদের সঙ্গে এই শিরোপা জেতার স্বপ্ন দেখেছি।’

কোহলি আরও বললেন, ‘এটা অন্য কারও সঙ্গে জেতার চেয়ে অনেক বেশি বিশেষ, কারণ আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আমার আত্মা বেঙ্গালুরুর সঙ্গে। যেমনটা আমি বলেছি, আইপিএল খেলার শেষ দিন পর্যন্ত এই দলটির জন্যই আমি খেলবো।’

তিনি বললেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা একটা কিছুর জন্য নিজেদের নিঃশেষ করে দেই। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উচ্চ মানের টুর্নামেন্ট, যেটা আজ বিশ্ব ক্রিকেটে অন্যরকম মূল্যবান হিসেবে স্বীকৃত। এবং আমি এমন একজন যে বড় টুর্নামেন্ট, বড় মুহূর্তগুলি জিততে চায়। এটাই শুধু পাওয়া বাকি ছিল। আজ রাতে আমি শিশুর মতো ঘুমাবো।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের