বিদায় নিচ্ছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৩:৫৩আপডেট : ০৪ জুন ২০২৫, ১৩:৫৩

সাফল্যমণ্ডিত সাতটি বছর শেষে নিউজিল্যান্ডের কোচের পদ পুরোপুরি ছাড়তে যাচ্ছেন গ্যারি স্টিড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, জুনের শেষ দিকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। 

গত এপ্রিলে সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব ছেড়েছেন। এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় যে একজন কোচই সব ফরম্যাটে দায়িত্ব পালন করবেন। ফলে লাল বলের ক্রিকেটে স্টিডের চুক্তি আর বাড়ানো হচ্ছে না। 

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল কোচ ধরা হচ্ছে স্টিডকে।  তার অধীনেই নিউজিল্যান্ড ২০২১ সালে উদ্বোধনী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ভারতের মাটিতে জিতেছে ঐতিহাসিক টেস্ট সিরিজ। তার সময়েই পাঁচটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় কিউইরা।  তাছাড়া তার অধীনে নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংরেও শীর্ষে ওঠে। 

৫৩ বছর বয়সী স্টিড বলেছেন, “গত সাত বছরে অনেক অসাধারণ স্মৃতি জমা হয়েছে। এই সময়টা ছিল চমৎকার, প্রতিভাবান একদল খেলোয়াড়কে নিয়ে যারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য, একে অপরের জন্য এবং ভক্তদের জন্য খেলেছে। ব্র্যান্ডন ম্যাককালাম ও মাইক হেসন যে মূল্যবোধ ও খেলার ধরন রেখে গিয়েছিলেন, আমি কেবল তা আরও গড়ে তোলার চেষ্টা করেছি, যাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা যায়।’

তিনি আরও বলেছেন, ‘তিন ফরম্যাটেই প্রতিযোগিতামূলক পারফরম্যান্স করতে পেরেছি। আমি বিশ্বাস করি ফল যাই হোক না কেন, প্রতিপক্ষ জানে যে ব্ল্যাক ক্যাপস এমন একটি দল যারা কখনো ভেঙে পড়ে না, বরং প্রতিদ্বন্দ্বিতা করতে সব সময় সাহস ও দৃঢ়তা দেখায়।’

স্টিডের কোচিং জীবনের সবচেয়ে স্মরণীয় দুটি মুহূর্ত ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় এবং ভারতের মাটিতে সাম্প্রতিক টেস্ট সাফল্য।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের