বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ওয়েন

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৪:৫১আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪:৫১

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মিচেল ওয়েন ও ম্যাট কুনেমান। তাদের নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে রয়েছেন মারকুটে জেক ফ্রেজার ম্যাকগার্ক। 

সর্বশেষ ৮ টি-টোয়েন্টির ৭টিতে খেলা ম্যাকগার্ক প্রত্যাশা মেটাতে পারেননি। ফিফটি করেছেন মাত্র একটি। বাকি ৬ ইনিংসে ২০ রানও অতিক্রম করতে পারেননি। বাতিলের মধ্যে রয়েছেন জাভিয়ের বারলেট ও মার্কাস স্টয়নিসও। 

অপর দিকে, অস্ট্রেলিয়াগ বিগ ব্যাশে আলো ছড়িয়েই ডাক পেয়েছেন ওয়েন। সর্বশেষ মৌসুমে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১ ইনিংসে ৪৫.২০ গড়ে তুলেছেন ৪৫২ রান। স্ট্রাইক রেটও ২০৩.৬। ফাইনালে ৪২ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। হোবার্ট হ্যারিকেন্সকে শিরোপা জেতাতে ভূমিকা রাখায় জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। 

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দারুণ মৌসুম কাটানো মিচেল মার্শ দলটিকে নেতৃত্ব দেবেন। ১৩ ইনিংসে যার সংগ্রহ ৬২৭ রান। সম্প্রতি ওয়ানডেকে বিদায় বলে দেওয়া গ্লেন ম্যাক্সওয়েলকেও ১৬ সদস্যের দলে রাখা হয়েছে। 

জ্যামাইকায় ৫ ম্যাচের সিরিজ শুরু হবে ১৯ জুলাই। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনলি, টিম ডেভিড, বেন দ্বারসুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী