এক সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে হারিসের ২১০ ধাপ লাফ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৮:০৭আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:০৭

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হারিসের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং ছিল ২৪০। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। ২১০ ধাপ এগিয়ে এই মুহূর্তে ৩০ নম্বরে পৌঁছে গেছেন হারিস।

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৭৯ রান করেছেন হারিস। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৬ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে বিশাল লাফ দিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে দেখা গেছে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট বর্তমানে ৫৮০।  

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম আট নম্বর পর্যন্ত অবস্থান আগের মতোই। শীর্ষ তিনে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮৫৬, ৮২৯ ও ৮১৬।

এদিকে পাকিস্তান সিরিজে ঝড়ো ব্যাটিংয়ের পর র‌্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৩৫.৩৩ গড়ে ১০৬ রান করেছেন জুনিয়র তামিম।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি