সতীর্থদের প্রতি মাশরাফির বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৫ মার্চ ২০১৬, ১৫:৩২আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৫:৩৫

সতীর্থদের প্রতি মাশরাফির বার্তা ভারতের বিপক্ষে এক রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ জিতে নিউজিল্যান্ডের জন্য গ্রুপ সেরা হওয়ার সুযোগ হলেও বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচ। জয় কিংবা পরাজয়ের গাণিতিক হিসেবে এই ম্যাচে কিছু যায় আসে না মাশরাফির দলের। 

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছিলেন এভাবেও ম্যাচ হারা যায় তিনি ভাবতে পারেননি। শুক্রবার সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এলো সেই অভিশপ্ত ম্যাচের কথাই। মাশরাফি বলেন, ‘আমরা সবাই হতাশ। সবাই যেভাবে আমাদের পাশে থেকেছে, আমি অভিভূত। শেষ ম্যাচটিতে আমরা নিজেরাও বেদনাহত; এমনকি বাসার সবার সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকটা মানুষই ভেঙ্গে পড়েছে। চেষ্টা করবো সামনের ম্যাচটায় আমাদের সেরা খেলাটা খেলার। আমি আশা করি সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

ম্যাচটা হারার আসলে কী ব্যাখা আছে আপনার কাছে; জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে এই হারের কোনও ব্যাখা নেই। এক রানে হারলে অনেক জায়গায় ত্রুটি খুঁজে পাওয়া যায়। আমরা আসলে এই ধরনের পরিস্থিতিতে এর আগে কখনও খেলিনি। যে কারণে হয়তো কিছুটা অভিজ্ঞতার অভাব থাকতে পারে। আমার বিশ্বাস, আমরা এখান থেকে অবশ্যই ঘুড়ে দাঁড়াতে পারবো। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে ভুলগুলো করেছি সেগুলো পুনরাবৃত্তি না করা। এখান থেকে শিক্ষা নিতে পারলে সামনে এমন পরিস্থিতিতে আমরা ম্যাচ বের করতে পারবো।’

এমন একটি ম্যাচ হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে মোটিভেট করা কতটা কঠিন এমন প্রশ্নে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘ম্যাচটি হারের পর সবাই শোকের মধ্যে আছে। সবাই আপসেট। কেউ কাউকে অবশ্য দোষ দিচ্ছে না। কিন্তু মেনেও নিতে পারছে না। সবাই ভাবছে এভাবেও হারতে হলো। তবে খেলোয়াড় হিসেবে ওখানে পড়ে থাকা যাবে না। যা চলে গেছে ওইসব নিয়ে চিন্তা করে কোনও লাভ নেই। আমি আগেও বলেছি এখনও বলছি, এই হারের ফলে বাংলাদেশের ক্রিকেট থেমে থাকবে না। নিশ্চয়ই সামনে ভালো কিছু আছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমার পরিষ্কার মেসেজ থাকবে এটাই, এটা নিয়ে চিন্তা করে কোনও লাভ নেই। ম্যাচটি আর ফিরে আসবে না। সামনে আমাদের আরও একটি ম্যাচ। ওখানেই আমাদের ফোকাস করা উচিত।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম