শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল ঘোষণা, ফিরলেন ইবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২০:২৫আপডেট : ০৪ জুন ২০২৫, ২০:২৯

আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।শুরুতেই খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়েই ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) সার্কেলে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

২০২৪ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়া টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে আরও এক বছরের জন্য অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। আগের সিরিজের মতো অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে ডেপুটি হিসেবে।

তাসকিন আহমেদ গোড়ালির চোট পুনর্বাসনে থাকায় শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে তাকে রাখা হয়নি। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা ইবাদত হোসেনকে ফেরানো হয়েছে।

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ১৭ জুন গলে শুরু হবে, দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৫ জুন কলম্বোয়। ঈদের পর ৯ জুন অনুশীলন শুরু হবে বাংলাদেশের। ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ওই দিনই ক্যাম্পে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্স। ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে দল। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী