দক্ষিণ আফ্রিকান রব ওয়াল্টারকে কোচ করেছে নিউজিল্যান্ড

  স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ০৮:৫০আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৫০

৭ বছর দায়িত্ব থাকার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গ্যারি স্টিড। নিউজিল্যান্ডের কোচ হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান রব ওয়াল্টার। তাকে সব ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। 

বুধবারই স্টিড জানান, এই মাসের শেষ হতেই টেস্ট কোচ হিসেবে দায়িত্ব ছাড়বেন তিনি। এপ্রিলে এরই মধ্যে সাদা বলের ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। 

অতি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ থাকলেও নিউজিল্যান্ড ক্রিকেটকে ভালো করেই জানা ওয়াল্টারের। সেখানকার প্রদেশদলে এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তার আছে। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়ারা সেমিফাইনাল ও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলেছে। চুক্তি অনুযায়ী কিউইদের হয়ে ২০২৮ বিশ্বকাপে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।

বিবৃতিতে ওয়াল্টার বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসরা দীর্ঘদিন ধরেই বিশ্বমঞ্চে সফল এবং উঁচুমাত্রার স্বীকৃত একটি দল। সেই ঐতিহ্যে কিছু যোগ করার সুযোগ পাওয়া সত্যিই একটি গর্বের বিষয়।’ 

/এফআইআর/   
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের