কলকাতায় ক্রিকেটারদের জুমার নামাজ আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৫ মার্চ ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৬:৪৯

কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্রিকেটারদের জুমার নামাজ আদায়।কলকাতার ইডেন গার্ডেনসে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশর জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি পয়্ন্টে টেবিলে নিজেদের অবস্থান পাকা করার সুযোগ। আর সেই কারণেই কিউইরা ইডেনে শুক্রবার অনুশীলন করলেও হোটেলেই সময় কাটিয়েছেন বাংলাদেশ দলের সদস্যরা।
তবে শুধুমাত্র দলের মুসলিম ক্রিকেটাররা এদিন জুমার নামাজ আদায় করতে সময় কাটিয়েছেন কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে। নামাজ শেষে অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটাররা হোটেলে ফিরে যান। শুধুমাত্র দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইডেন গার্ডেনসে আসেন সংবাদ সম্মেলনে অংশ নিতে।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে তিনবার। সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আর কাল শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় কিউইদের মুখোমুখি হবে মাশরাফিরা। নিউজিল্যান্ড ৩ ম্যাচের মধ্যে সবগুলো জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম