হারারেতে বর্ণবাদের শিকার রাজা, সাময়িক বরখাস্ত কোচ

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ২০:৪৪আপডেট : ০৯ জুন ২০২৫, ২০:৪৪

হারারেতে স্থানীয় এক কোচের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। আনুষ্ঠানিকভাবে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ব্লেসিং মাফুয়া নামের সেই কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি।

১ জুন ভিগনে কাপে ঘটনাটা ঘটেছে। রাজা ওল্ড হারারিয়ান্সের হয়ে রেইনবো ক্রিকেট ক্লাবের খেলছিলেন। ক্রিকইনফো রাজার অভিযোগপত্রটি দেখেছে। সেখানে রাজা জানিয়েছেন, মাঠ ছেড়ে যাওয়ার সময় মাফুয়া তার প্রতি অবমাননাকর মন্তব্য করেন। যদিও রাজা মাফুয়ার নাম উল্লেখ করেননি। হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান তাফাদজওয়া মাদোরো সেই নামটি প্রকাশ করেছেন। 

ক্রিকইনফোর পক্ষ থেকে এই ব্যাপারে যোগাযোগ করা হলে রবিবার গভীর রাতে মাদোরো জানান, ‘গত সপ্তাহে আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক (রাজা) যে বর্ণবাদী অপমানের শিকার হয়েছেন, সে সম্পর্কে একটি প্রতিবেদন আমরা পেয়েছি। আমরা এখন বিষয়টি তদন্ত করছি। ব্লেসিং মাফুয়া মঙ্গলবার একটি শুনানিতে অংশ নেবেন। তিনি অভিযোগের ভিত্তিতে ব্যাখ্যা দেবেন। আপাতত তাকে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।'

তিনি আরও জানান, ‘আমরা বর্ণবাদের অভিযোগকে হালকাভাবে নিই না। এখানে আমরা কোনও ধরনের বর্ণবাদী আচরণকে সমর্থন করি না। আমরা দ্রুততম সময়ে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে চাই।’

রবিবার সন্ধ্যায় ক্রিকইনফোকে রাজা বলেছেন, ঘটনাটির ‘পূর্ণ তদন্ত’ আশা করেন তিনি, ‘যদি সে দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে এই প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কেউ এমন আচরণের শিকার না হয়।’

ওই ম্যাচে রাজা ৫৬ বলে ৭৮ রান করেন, তার ক্লাব ৫০ ওভারে ৯ উইকেটে ৪০২ রান তোলে। জবাবে রেইনবো ৩৯ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করতে পারে। ফলে দলটি বৃষ্টি আইনে ১৪২ রানে হেরে যায়। 

/এফআইআর/
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ