ফাইনালে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে লাবুশেন

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫, ২০:২২আপডেট : ১০ জুন ২০২৫, ২০:২২

১৭ মাস আগে ডেভিড ওয়ার্নারের অবসরের পর টেস্টে অস্ট্রেলিয়া তাদের ওপেনিং জুটি নিয়ে ধুঁকছে। এবার ওপনার হিসেবে অভিষেক হচ্ছে মার্নাস লাবুশেনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে নামবেন তিনি। মঙ্গলবার অধিনায়ক প্যাট কামিন্স এই খবর নিশ্চিত করেছেন।

ওয়ার্নারের শূন্যস্থান শুরুতে পূরণ করেন স্টিভ স্মিথ। কিন্তু চার টেস্টে সেই পজিশনে খেলার পর আবার নামতে হয় চারে। সুযোগ দেওয়া হয়েছিল নাথান ম্যাকসুইনিকে।

গত বছরের শেষ দিকে জসপ্রীত বুমরার ভারতের বিপক্ষে ম্যাকসুইনি ভুগেছেন। হোম সিরিজে টিনএজার স্যাম কনস্টাসের আবির্ভাব ঘটে। অভিষেকে তিনি ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে পরের টেস্টে ছাপ রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে ট্র্যাভিস হেড জায়গাটি নেন। কিন্তু আবার তাকে নামতে হয় পাঁচে। 

এই অবস্থায় তিন নম্বরে প্রতিষ্ঠিত লাবুশেনকে এক ধাপ উপরে উঠানো হচ্ছে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তিনি ওপেনিং করবেন, সঙ্গী কুইন্সল্যান্ড সতীর্থ উসমান খাজা। ফিট হয়ে আবারও তিন নম্বরে ফিরছেন ক্যামেরন গ্রিন।

স্কট বোল্যান্ডকে ছাপিয়ে ফাস্ট বোলার জশ হ্যাজেলউডকে ফেরানো হয়েছে। অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে রাখা হয়েছে। গ্রিন বোলিংয়ের জন্য ফিট না হওয়ায় তাকে ব্যাকআপ বোলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বেউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম