তিন ম্যাচের তিনটি জয় তুলে নিয়ে শনিবার নিউজিল্যান্ড বাংলাদেশের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও কিউইদের জন্য পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত রাখার ম্যাচ। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
শুক্রবার সকালে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ইডেন গার্ডেনে ঘাম ঝরিয়েছেন। অনুশীলন শেষে লেগ স্পিনার ইশ সোধি নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন। তিনি বাংলাদেশকে সমীহ করে বলেন, ‘সত্যি বলতে এ কন্ডিশনে কিভাবে খেলতে হয় তা খুব ভালোভাবে জানে বাংলাদেশ। আমরা তাদের সঙ্গে আগেও এই ধরণের কন্ডিশনে খেলেছি। তারা সব সময়ই ভালো প্রতিপক্ষ।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি বিবেচনা করলেই বোঝা যায় এই ধরণের কন্ডিশনে বাংলাদেশ কতটা শক্তিশালী। তারা ভারতের বিপক্ষে ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশকে কেউই হালকাভাবে নিচ্ছে না। '
/আরআই/এমআর/








