চট্টগ্রাম-রাজশাহীতে এইচপি ক্যাম্প, সুযোগ পেলেন ২৮ ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ২২:৫৯আপডেট : ১১ জুন ২০২৫, ২২:৫৯

হাই পারফরম্যান্স স্কোয়াড (এইচপি) ক্যাম্প শুরু হয়েছে। ২৮ জন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে বৃহস্পতিবার শুরু হয়ে বিভিন্ন ধাপে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই কার্যক্রম। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার প্রত্যেক ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হয়েছে। শুক্রবার, শনিবার ও রবিবার তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে। প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে ক্যাম্প অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। 

এইচপির এই ক্যাম্পে কেবল স্কিল ট্রেনিংই হবে না। এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। ঢাকায় প্রথম তিনদিন তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহী  হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

এই ক্যাম্পের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকেই সর্বশেষ এইচপি দলে ছিলেন। বেশ কয়েকজন নবীন ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট ভালো খেলেছেন, তারাও আছেন এই তালিকায়।  

এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনিং ব্যাটার: মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, ইফতেখার হোসেন ইফতি।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার।

স্পিনিং অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান। 

পেস বোলিং অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম, নাঈম ইসলাম সাকিব, নুয়ায়েল সানদেদ।

পেসার: মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম,  আব্দুল গাফফার, আসাদুজ্জামান পায়েল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী