কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ১৬:৪১আপডেট : ১২ জুন ২০২৫, ১৬:৪১

ভারতের ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। দেশের হয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সংস্করণ থেকে অবসর নেন দুজনেই। সম্প্রতি আইপিএল চলমান থাকতেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদেরকে আয়োজন করে বিদায় জানানোর সুযোগ পায়নি। তবে অস্ট্রেলিয়া ঘরের মাঠে এই দুজনকে বিদায়ী সংবর্ধনা দিতে চায়।

অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। একই সময়ে পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সম্ভবত এটাই হতে যাচ্ছে কোহলি ও রোহিতের শেষ অস্ট্রেলিয়া সফর। সেটি মাথায় রেখেই তাদের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে প্রথমবার দেশের প্রতিটি রাজধানী শহর ও অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’

রোহিত-কোহলির বিদায়ী সংবর্ধনার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘যে মানসম্পন্ন খেলোয়াড়রা আসবে, বিশেষ করে ভারত থেকে, তাদের মধ্যে হতে পারে আমাদের দেশে এবারই বিরাট কোহলি বা রোহিত শর্মাকে শেষবার খেলতে দেখবো। আবার সেটা নাও হতে পারে। যদি সেটা হয় তবে আমরা অবশ্যই নিশ্চিত করবো যে, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তাদেরকে বিদায়ী সংবর্ধনা দিবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি