ফাইনালে ৬ উইকেট নিয়ে কামিন্সের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ২১:০৫আপডেট : ১২ জুন ২০২৫, ২১:০৬

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স তার দেশের অষ্টম খেলোয়াড় হিসেবে ৩০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেন তিনি ২৮ রানে ৬ উইকেট নিয়ে। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখার পাশাপাশি এই ঐতিহাসিক গ্রাউন্ডে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন অজি পেসার।

কামিন্সের এই কীর্তিতে টেস্ট ইতিহাসে বিরল এক ঘটনা ঘটে গেছে। প্রথমবার কোনও বোলিং আক্রমণে একসঙ্গে তিন জন খেলছেন, যারা প্রত্যেকে তিনশ বা তার বেশি উইকেটের মালিক। মিচেল স্টার্ক ও নাথান লায়নের সঙ্গে এই তালিকায় যোগ দিলেন কামিন্স। জশ হ্যাজেলউডের উইকেট সংখ্যা ২৮০।

ইনিংস বিরতিতে হোস্ট ব্রডকাস্টকে কামিন্স বলেছেন, ‘এটা অসাধারণ। এখানে আমি পরিবারের কয়েকজন সদস্যকে পেয়েছি, যেটা দারুণ। তারা খুব ভালো ব্যাটিং করছিল। তারপরও প্রথম ইনিংসে ভালোমানের একটা লিড নিতে পেরে খুশি।’

নিজের কীর্তি নিয়ে অজি অধিনায়ক বললেন, ‘আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যে কোনও ফাস্ট বোলারের জন্য ৩০০ একটি বড় সংখ্যা। বিশেষ করে যখন কিছু ইনজুরি ও নিগলসের পর ভিন্ন কন্ডিশনে ভালো খেলা যায়।’

এদিন দক্ষিণ আফ্রিকা তাদের পাঁচ উইকেট একজন বোলারের হাতেই সপে দিয়েছে। বাকি উইকেট গেছে রান আউটে। সকালের সেশনে টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন। কিন্তু লাঞ্চের পর সব ওলটপালট। প্রোটিয়ারা ৩৫ বলের ব্যবধানে ১২ রানে শেষ পাঁচ উইকেট হারায়।

৩০০ টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে চতুর্থ সেরা স্ট্রাইক রেট এখন কামিন্সের। তার উপরে আছেন কাগিসো রাবাদা, ডেল স্টেইন ও ওয়াকার ইউনুস।

সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৭৯ উইকেট নিয়ে সবার উপরে কামিন্স। ভারতের পেসার জসপ্রীত বুমরাকে (৭৭) পেছনে ফেলেছেন তিনি। এছাড়া টেস্ট ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড একদিনের ব্যবধানে ভাঙলেন অজি পেসার। ১২ উইকেট নিয়ে মিচেল স্টার্ককে (১১) পেছনে ফেলেছেন কামিন্স।

তার আগুন ঝরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম