আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: লর্ডসে এক মিনিটের নীরবতা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৬:২৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১৬:৩৪

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্রিকেট দুনিয়াতেও নেমেছে শোকের ছায়া। শুক্রবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেছে।

এসময় অস্ট্রেলিয়ার আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিচেল স্টার্ক ও নাথান লায়নও ক্রিজে ছিলেন। দুই দলের খেলোয়াড় ও আম্পায়ারের বাহুতে ছিল কালো আর্মব্যান্ড।

এদিকে ইংল্যান্ড সফরে থাকা ভারতও শোক প্রকাশ করেছে। শুক্রবার বেকেনহামে আন্তদলীয় ম্যাচ খেলার আগে এক মিনিট নীরবতা পালন করেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। খেলোয়াড়রা পরেছিলেন কালো আর্মব্যান্ড।

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেডিক্যাল কলেজের হোস্টেল ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ২৪০ জনের বেশি। স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিমানটিতে থাকা ২৩০ যাত্রীর মধ্যে অন্তত একজন বেঁচে আছেন বলে জানিয়েছে পুলিশ। ১২ জন ক্রুর কেউই বেঁচে নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী