আমাদের সামর্থ্য নিয়ে অনেকে সন্দেহ করেছিল: বাভুমা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৯:২৫আপডেট : ১৪ জুন ২০২৫, ২০:২৭

২৭ বছর অপেক্ষার পর আইসিসির দ্বিতীয় শিরোপার দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপে। অস্ট্রেলিয়াকে হারিয়ে রাজদণ্ড হাতে পেয়ে রীতিমত আবেগআপ্লুত পুরো দল। 

অধিনায়ক তেম্বা বাভুমা বলছিলেন, ‘বিগত কয়েকটা দিন ছিল বিশেষ। এক সময় মনে হচ্ছিল আমরা যেন দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছি। বিশেষ করে যে পরিমাণ সমর্থন ছিল। আমরা এর জন্য কঠোর প্রস্তুতি নিয়েছিলাম। আমরা অনেক বিশ্বাস নিয়ে এখানে এসেছিলাম। যদিও আমাদের সামর্থ্য নিয়ে অনেকে সন্দেহ করেছিল। আমরা খুশি যে তার পরেও এমন একটি ফল অর্জন করতে পেরেছি। এটা আমাদের দলের জন্য বিশেষ একটি মুহূর্ত। দেশের মানুষের জন্যও বিশেষ এক সময়। হয়তো কয়েকদিন পর পুরো ব্যাটারটা অনুভব করতে পারবো।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অনুভূতি ও অতীতের সব ব্যর্থতা প্রশ্নে তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই আবেগ ও উদ্দীপনা ছিল। আমি মনে করি দল হিসেবে এই মুহূর্তটা অনেকদিন ধরেই চাচ্ছিলাম। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, ধৈর্য ধরে লড়ছি, নিজেকে এমন অবস্থানে নিয়ে যাচ্ছি যেখানে ফাইনালে উঠতে পারি। আমরা ব্যর্থতার যন্ত্রণা পার করেছি, হতাশার মুহূর্তগুলো কাটিয়েছি, এবং আমাদের আগের খেলোয়াড়দের চোখে সেগুলো দেখেছি। এখন সূর্য যেন আমাদের ওপর উদিত হয়েছে, আর সেই দায়িত্ব আমরা বহন করছি — আশা করি, এটা অনেক অর্জনের মধ্যে মাত্র শুরু।’

জয়ের অন্যতম কারিগর এইডেন মারক্রাম। ২৮২ রান তাড়া করতে ১৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচের পর উল্লসিত এই তারকা বলেছেন, ‘মজার ব্যাপার হলো, কীভাবে সবকিছু বদলে যায়— প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে নামার সময় অনেক দুশ্চিন্তা থাকে। শেষ পর্যন্ত একটু ভাগ্যের দরকার হয়, কিছুক্ষণ উইকেটে কাটাতে হয় আর রান খুঁজে বের করতে হয়। আমি খুব কৃতজ্ঞ, সবকিছু সুন্দরভাবে মিলে গেছে।

লর্ডস সেই জায়গা যেখানে প্রত্যেক টেস্ট ক্রিকেটারের খেলার স্বপ্ন থাকে। এখানে ফাইনাল খেলাটা সত্যিই অসাধারণ, চারপাশে এত সদস্য আর দর্শক ছিল এবং দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থকও এসেছিলেন। আর যারা ঘরে বসে থেকেও আমাদের সমর্থন করেছেন। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি।

খুব সোজাসাপ্টা বললে, এর অনেকটাই এসেছে বাভুমা থেকে। ও সবসময় আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে এই টুর্নামেন্টে, গত দুই-তিন বছরে ও অসাধারণ খেলেছে। ও কখনোই হাল ছেড়ে দেয় না, রান করার একটা উপায় বের করে ফেলে — সেই রানগুলো ছিল অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জুটি গড়ে তুলেছিল যাতে আমরা লক্ষ্য ছুঁতে পারি। এমন ইনিংসগুলোই হয়তো মানুষ দীর্ঘদিন মনে রাখে।’

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি