কোচ হিসেবে বিসিবিতে কেন ফিরলেন হান্নান?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৬:১০আপডেট : ১৫ জুন ২০২৫, ১৬:১০

জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারি নিজ থেকেই দায়িত্ব ছাড়েন হান্নান সরকার। পরে আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে ঢাকা লিগে সফল এক মৌসুম পার করেন। দলকে শিরোপা জেতানোর পর এবার নতুন মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে কাজ করবেন বলে জানিয়েছেন। এর সঙ্গে নতুন করে বিসিবিতে যুক্ত হওয়ার খবরও দিয়েছেন তিনি। কোচ হয়ে বিসিবিতে ফিরেছেন সাবেক এই ওপেনার। তিনি এবার দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে।

বিকেএসপিতে আগামী সোমবার শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন হান্নান। তিন দলের এই টুর্নামেন্ট থেকেই গঠিত হবে অনূর্ধ্ব-১৭ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় হান্নান নিজেই নিশ্চিত করেছেন তার নতুন দায়িত্বের কথা, ‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল- কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি।’

নিজের পরিকল্পনা নিয়ে হান্নান আরও বলেছেন, ‘তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, ইনশাআল্লাহ্ সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, ২০১০ ও ২০১১ সালে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স হান্নান করেছেন। এত দিন বিসিবির বিভিন্ন পর্যায়ে নির্বাচক হিসেবে কাজও করেছেন তিনি। এবার ঢাকা লিগ দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হচ্ছে। এর আগে বিসিবিতে বয়সভিত্তিক দল ও জাতীয় দলে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী