পর্যবেক্ষণে মিরাজ, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা!  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৫:৫২আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:১৫

গল টেস্টের আগে বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা গেছে অস্বস্তি। টেস্ট শুরুর আগে জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। সোমবার অনুশীলনের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানালেন সেটাই। তবে গল টেস্টে মিরাজ খেলবেন কিনা সেটা নিশ্চিত করেননি শান্ত।

মিরাজকে নিয়ে অধিনায়ক শান্ত বলেছেন, ‘মিরাজের অবস্থা আগের থেকে ভালো। তবে সে এখনও পর্যবেক্ষণে আছে। ওকে পাওয়া না পাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটা নিশ্চিত হয়ে গেলেই আমরা দলটা সাজিয়ে নিতে পারবো।’

গলের স্পিন সহায়ক উইকেট, টেস্ট অভিজ্ঞতা ও ব্যাটিংয়ে সাম্প্রতিক ধারাবাহিকতা—সব মিলিয়ে মিরাজ দলের অন্যতম ভরসার নাম। বিশেষ করে মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকেন মিরাজ। সব মিলিয়ে তাকে না পেলে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যে প্রভাব পড়বে। শান্তর কথাতে তারই ইঙ্গিত, ‘কালকে আমরা ঠিক করবো কোন কম্বিনেশনে খেলবো। মিরাজকে না পেলে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতেই হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন চক্র শুরু হচ্ছে। আগের দুই চক্রে তারা হতাশাজনক পারফর্ম করেছে। নতুন চক্রে নতুন শুরু, ভালো কিছু করার স্বপ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এখন দেখার অপেক্ষা তার দল নতুন এই চক্রে কেমন সূচনা করে!

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী