ম্যাথুজের মতো করে বিদায় নিতে চান শান্তরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৮:২৩আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:২৩

বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়া যেন একেবারেই দুর্লভ ঘটনা। খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন থেকে শুরু করে আশরাফুল, মাশরাফিসহ তামিম ইকবালদের কারও বিদায় সুখকর হয়নি। তাদের বিদায়ে ভক্তদের হৃদয়ে আক্ষেপ থেকেই গেছে যে- মাঠ থেকে হলো না শেষটা। অথচ বাইরের দেশে ক্রিকেটারদের বিদায় হয় আনুষ্ঠানিক পরিবেশে। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ আগেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট খেলেই সাদা পোশাককে বিদায় বলছেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তারাও ম্যাথুজের মতো করে বিদায় নিতে চান!

২০০৯ সালে গলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যাথুজ। ১৬ বছর পর সেই গলেই ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় জানাচ্ছেন তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুজের প্রসঙ্গ আসতেই শান্ত বললেন, ‘আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস দেখেন, অনেক তারকা ক্রিকেটার আছেন, যাদের বিদায়টা যথাযথ হয়নি। রাষ্ট্রীয় বা বোর্ড থেকে সম্মানজনক বিদায়ের সুযোগ তারা পাননি।’

বাংলাদেশের ক্রিকেটারদের সামাজিক মাধ্যমে বিদায় নেওয়ার ‘ট্রেন্ড’ দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম- সবাই সামাজিক যোগামাধ্যমকেই বেছে নিয়েছেন অবসর ঘোষণার জন্য। এর আগে ক্রিকেটারদের অনেকে তো অবসরই নেননি! বিশেষ করে পঞ্চপাণ্ডবের বিদায় নিয়ে অনেকের মধ্যেই আক্ষেপ আছে। কেন এভাবে বিদায় নিতে হয়েছে পঞ্চপাণ্ডবের? তাদের বিদায় তো বীরের বেশে; সম্মান দিয়ে হওয়ার কথা ছিল?

আগের ক্রিকেটাররা সম্মান নিয়ে বিদায় না নিতে পারলেও ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়টা যেন স্মরণীয় হয়, সেটা আজ গলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন শান্ত, ‘এখন যারা খেলছেন, তাদের জন্য এটা শেখার বিষয়। ভবিষ্যতে যারা বিদায় নেবেন, তাদের জন্যও একটা সুন্দর বিদায়ের ব্যবস্থা রাখা হয়। ম্যাথুজের জন্য শুভকামনা থাকবে। তিনি যেন ভালোভাবে অবসর নিতে পারেন।’

গলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই মূলত শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম