বিগ ব্যাশের ড্রাফটে মোস্তাফিজ-রিশাদসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৫:৩৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:৩৩

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ২০২৫-২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম উঠেছে। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ছাড়াও এই তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার।

ড্রাফট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মেলবোর্নে। ছেলেদের বিভাগে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আছেন- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়।

ড্রাফটে থাকা ক্রিকেটারদের কেউই এর আগে বিগব্যাশে খেলার সুযোগ পাননি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান এই টুর্নামেন্টে খেলেছিলেন। তবে গত আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে সুযোগ পেয়েছিলেন রিশাদ। যদিও শেষ পর্যন্ত যেতে পারেননি এই লেগ স্পিনার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী