চারদিনের টেস্টের অনুমোদন দিচ্ছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৯:৪৫ আপডেট : ১৭ জুন ২০২৫, ১৯:৪৫

পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে চার দিনের টেস্ট ম্যাচের অনুমোদন দিতে যাচ্ছে আইসিসি। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচগুলো পাঁচদিনেরই থাকবে।

ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ২০২৭-২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলে।

গত সপ্তাহে আইসিসি সভাপতি জয় শাহ চারদিনের টেস্টের পক্ষে সমর্থন জানিয়েছেন। তার মতে, ছোট দলগুলো সময় ও খরচের কারণে পাঁচদিনের ম্যাচ আয়োজন করতে অনীহা জানায়। কিন্তু চারদিনের ম্যাচ আয়োজন করলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা যাবে।

২০১৭ সালে প্রথমবার চারদিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি। এরপর ইংল্যান্ড ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের সঙ্গে এবং ২০২৪ সালে জিম্বাবুয়ের সঙ্গে চারদিনের টেস্ট খেলেছে।

চারদিনের ম্যাচে ন্যুনতম ৯৮ ওভার খেলার বাধ্যবাধকতা থাকে, যেখানে পাঁচদিনের ম্যাচে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়।

মঙ্গলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চক্রের ৫ দিনের করেই হবে ম্যাচ। মোট ২৭টি টেস্ট সিরিজ হবে নয়টি দলের মধ্যে। যার মধ্যে ১৭টি হবে দুই ম্যাচের, ছয়টি সিরিজ হবে তিন ম্যাচের। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একে অন্যের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা