মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

জানা গেলো, কোন গ্রুপে কে এবং কবে কার ম্যাচ!

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৯:৩২আপডেট : ১৮ জুন ২০২৫, ১৯:৫৪

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের জুন-জুলাইয়ে। দশম আসরটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড়। ১২ জুন এজবাস্টনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। বাকি ম্যাচগুলো কবে এবং কে কোন গ্রুপে পড়েছে, সেটি আজ বুধবার জানিয়ে দিলো আইসিসি।

১২ দলের এই বিশ্বকাপের শুরুর আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ১৪ জুন এজবাস্টনে তারা মুখোমুখি হবে। লর্ডসে ফাইনাল হবে ৫ জুলাই।

ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ১ এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দুটি কোয়ালিফায়ার দল। গ্রুপ ২ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আরও দুটি কোয়ালিফায়ার দল। 

গ্রুপ ১ এর অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ২১ জুন ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ জুন লর্ডসে খেলবে ভারত। পাকিস্তানের ম্যাচ দক্ষিণ আফ্রিকার (১৭ জুন) সঙ্গে এজবাস্টনে এবং অস্ট্রেলিয়ার (২৩ জুন) বিপক্ষে হেডিংলিতে। অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচটি হবে প্রতিযোগিতার শেষ গ্রুপ পর্বের ম্যাচ।

গ্রুপ ২ এ ইংল্যান্ড সর্বোচ্চ পাঁচটি ভেন্যুতে ম্যাচ খেলবে। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ জুন লর্ডসে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ জুন ওভালে খেলবে। ১৬ জুন শ্রীলঙ্কা সাউদাম্পটনে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা ২১ জুন খেলবে ব্রিস্টলে।

৩৩ ম্যাচের ২৪ দিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে। দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে, ৩০ জুন ও ২ জুলাই ম্যাচ দুটি হবে দ্য ওভালে। লর্ডস, এজবাস্টন, ওভাল, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন ও ব্রিস্টলে হবে খেলা।

স্বাগতিক ইংল্যান্ড এবং ২০২৪ এর শীর্ষ র‌্যাঙ্কিংধারী পাঁচ দল অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূল পর্বের টিকিট কেটেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাও পরবর্তী সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকায় তাদের সঙ্গী হয়েছে।

বাকি চার দল নির্বাচিত হবে আগামী বছরের শুরুতে কোয়ালিফায়ার থেকে। দশ দলের এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড ইতোমধ্যে বাছাই হয়েছে। ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে বাকি দলগুলো নির্বাচিত হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের