সিপিএলে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ২০:৫৫আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৩৭

পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্সের ঘাটতি থাকলেও আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে বিদেশি ক্যাটাগরিতে দলে টেনেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন।

দুই বছর পর সিপিএলে ফিরছেন সাকিব। বুধবার অনুষ্ঠিত ড্রাফটে তিনি দল পেয়েছেন। বাংলাদেশের অলরাউন্ডার ২০২২ সালে শেষবার সিপিএলে খেলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে।

এছাড়া বার্বাডোজ ট্রাইডেন্টস ও জ্যামাইকা তাল্লাওয়াহসের সঙ্গে খেলেছেন সাকিব। সিপিএলে ৩৬ ম্যাচ খেলে ৬.৮২ ইকোনমি রেটে ৩৭ উইকেট নেন তিনি। ২০১৩ সলে বার্বাডোজের হয়ে ৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে সেরা বোলিং করেন। আর ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৪৮ রান। সর্বোচ্চ রান ৫৪।

সিপিএলে দল পেয়ে সাকিব বলেন, ‘এ বছরের সিপিএল খেলার জন্য আমি মুখিয়ে আছি। সিপিএলে আমি কয়েক বছর খেলেছি, জয়ী দলের সদস্য ছিলাম এবং ফাইনালও খেলেছি। সিপিএল নিয়ে আমার দারুণ সব সুখস্মৃতি আছে। এ বছর আমি ফ্যালকনের হয়ে খেলবো। সত্যি বলতে আমি মুখিয়ে আছি।’

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন- সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেড ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, মোহাম্মদ গজনফর, রাকহিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, কেভিন উইকহাম, আমির জাঙ্গু, কারিমা গোরে এবং জশুয়া জেমস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম