নতুন বলে শুরুটা ভালো না হওয়ার হতাশা পেস বোলিং কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ২২:১৪আপডেট : ১৯ জুন ২০২৫, ২২:১৪

গল টেস্টের তৃতীয় দিনে আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা। দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের চেয়ে এখনও ১২৭ রানে পিছিয়ে তারা। এত কিছুর পরও স্বস্তি দিনের শেষ ভাগে হাসান মাহমুদের একটি উইকেট। পাথুম নিসাঙ্কা যেভাবে খেলছিলেন, তাতে করে ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারতো। তবে দিনের খেলার ৭ ওভার আগে ১৮৭ রান করা তাকে ফেরান হাসান। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও এটাকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করলেন।

নতুন বল নিয়ে হাসানের এই সাফল্য তুলে ধরে টেইট বলেছেন, ‘নতুন বলে হাসান মাহমুদ উইকেট তুলে নিয়েছে- এটাই তার কাজ। স্পিনাররা তার আগেই অনেক ওভার করেছে। হাসান জোরে বল করতে পারে, সেই সামর্থ্য কাজে লাগিয়েছে। মিডল স্টাম্পে আঘাত করেছে, দারুণ বল ছিল। শেষদিকে একটু বাতাস ছিল, সেটাও কাজে লেগেছে। এটা দলের জন্য ভালো একটা ইঙ্গিত।’

তবে টেইট মনে করেন, নতুন বলে শুরুটা আরও ভালো হতে পারতো। সেটি না হওয়াতে হতাশ তিনি, ‘আমার মনে হয়, নতুন বলে শুরুটা আমরা আরও ভালো করতে পারতাম। সুযোগ মিস হয়েছে। উইকেটটা ব্যাটিংবান্ধব, তৃতীয় দিনেও। তাই বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। তবু ছেলেরা সর্বোচ্চটা দিয়েছে।’

গলের উইকেট সাধারণত স্পিনারদের পক্ষে থাকে। তবে এবারের উইকেট কিছুটা ভিন্ন বলে মত টেইটের, ‘এখনও উইকেটটা তেমন বদলায়নি। যেরকম ছিল, এখনও তেমনি আছে। মানুষ ভাবছিল আজ বেশি টার্ন হবে, কিন্তু তা হয়নি। কিছুটা টার্ন হয়েছে বটে, কিন্তু সেটি ভয়ংকর কিছু নয়। এটিই বাস্তবতা। আমরা নিজেরাও দুই দিন ব্যাট করেছি, এবং ভালোভাবে। কাজেই এটা যে ব্যাটিং সহায়ক উইকেট, তা বলার অপেক্ষা রাখে না।’

ফলাফল আদৌ হবে কি না, তা নিয়েও খুব বেশি আশাবাদী নন টেইট, ‘এই উইকেট এখনও তেমন বদলায়নি। আজও ব্যাটারদের দিন ছিল। আমাদের আরও পরিশ্রম করতে হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী