টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিদায় নিতে চান ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ১২:২৯আপডেট : ২২ জুন ২০২৫, ১২:২৯

২০০৯ সালে যে গলে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে শততম টেস্ট খেলে লম্বা সংস্করণে ইতি টেনে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ড্রয়ে শেষ হলো তার লাল বলের ক্রিকেট অধ্যায়। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে মাঠ ছাড়তে চান তিনি।

৩৮ বছর বয়সী সাবেক অধিনায়ক অবিস্মরণীয় কীর্তি পেছনে রেখে টেস্ট ছাড়লেন। ৩৪ টেস্টে ২২৫৩ রান নিয়ে গলের দ্বিতীয় শীর্ষ রান সংগ্রাহক তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুজ ড্র টেস্ট ও লাল বলের ক্রিকেট ছাড়ার আবেগ নিয়ে কথা বলেছেন, ‘প্রথম ইনিংসে ৪০০ রান হলে ম্যাচে হারা সত্যিই কঠিন। আমাদের ভালো ব্যাট করে লিডের ব্যবধান কমাতে হয়েছে। আর দ্বিতীয় ইনিংসেও শান্ত সত্যি ভালো ব্যাটিং করেছে।’

পুরো ম্যাচ ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাথুজ। তবে আলো কেড়েছেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রান করার পর দ্বিতীয়টিতে করেন হার না মানা ১২৫ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

ম্যাথুজ বললেন, ‘বোলারদের জন্য সত্যিই উইকেটটা কঠিন ছিল। কিছু সময় বল টার্ন করছিল, কিন্তু বোলারদের জন্য তেমন বেশি কিছু ছিল না তাতে। আমরা জয়ের জন্য খেলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি।’

লাল বলের ক্রিকেট ছাড়ার পর ম্যাথুজের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী বছর ট্রফি জিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি, ‘আমার হাতে এখনও ছয় মাস আছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি আমার সেরাটা দিতে চাই। আমি বিশ্বকাপ জিতে বিদায় নিতে চাই। দেখা যাক আমার শরীর কেমন সাড়া দেয়।’

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ম্যাথুজ বললেন, টেস্ট অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে অঢেল ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ম্যাথুজের কথা, ‘আমি অভিভূত। এখন পর্যন্ত যত ভালোবাসা পেয়েছি তা কল্পনার বাইরে। এটা খুবই বিশেষ। দেশের জন্য ১১০ শতাংশ দেওয়ার পর এমন স্বীকৃতি হৃদয়স্পর্শী। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী