রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা বিসিবি সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৩:৫০আপডেট : ২২ জুন ২০২৫, ১৩:৫০

ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা সময়ে নানা উদ্যোগ নিয়েছে। যদিও এর কোনটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের মুখ থেকে এমন অনেক কথাই শোনা যাচ্ছে। বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত দেশের সাত বিভাগীয় শহরে বিসিবির ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আজ রাজশাহীতে নানা আয়োজন চলছে। রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি বুলবুল। সেখানে তিনি রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম। বাংলাদেশের মানুষ- বিশেষ করে গতকাল খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে পূর্ণ সদস্য। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সবসময় করতে চাই। এটা একটা অংশ।’

দেশজুড়ে ক্রিকেট ছড়িয়ে দিতে চান আইসিসির ক্রিকেট ডেভলপমেন্টে কাজ করা বুলবুল, ‘আপনারা জানেন যে, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করবো।’
 
সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘দেখছেন যে এই গ্রাউন্ড এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে ফলাফল আপনাআপনি আসবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী