নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৬ মার্চ ২০১৬, ১৩:২০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৩:২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আক্ষেপ ঘুচাতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। গ্রুপ পর্বে কিউইদেরও এটি শেষ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

নিউজিল্যান্ড আগের তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া ও ‍তৃতীয় ম্যাচ স্বাগতিক ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। শেষ ম্যাচটি জিতে শেষটা ভালো করাই লক্ষ্য টাইগারদের।

মূল পর্বের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি নাসির হোসেন। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর শুভাগত হোমের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন নাসির। অন্যদিকে মিথুনকে বসিয়ে দলে জায়গা পেতে পারেন সাকলাইন সজিব।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,সাকলাইন সজিব, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং নাসির হোসেন।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে এবং ইশ সোধি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম