পাঁচ সেঞ্চুরিতেও টেস্ট হারা প্রথম দল ভারত!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৪:১৮আপডেট : ২৫ জুন ২০২৫, ১৪:১৮

হেডিংলি টেস্টে ব্যাটারদের দাপট। তবে পার্থক্য গড়ে দিয়েছে বেন ডাকেটের ইনিংস। চতুর্থ ইনিংসে ১৫ বছর পর কোনও ইংলিশ ব্যাটারের সেঞ্চুরির দেখা মিললো। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অলি পোপ। অথচ ভারতের দুই ইনিংসে ছিল পাঁচ সেঞ্চুরি। তারাই কি না হার দেখলো ৫ উইকেটে! দুই দলের ম্যাচ শেষে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান-

হেডিংলিতে ৩৭১ রানের লক্ষ্যে নেমে জিতেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়ায় নেমে এটাই তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের বিপক্ষে যে কোনও দলেরও এটি দ্বিতীয় সর্বোচ্চ। এই ভারতের বিপক্ষেই ২০২২ সালে এজবাস্টনে ৩৭৮ রানের লক্ষ্যে নেমে জিতেছিল তারা।

পঞ্চম দিনের খেলায় ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫০ রান। কোনও টেস্ট ম্যাচের শেষ দিনে তাদের চেয়ে বেশি রান করে জেতা একমাত্র দল অস্ট্রেলিয়া। ১৯৪৮ সালে হেডিংলি টেস্টের পঞ্চম দিনে ৪০৪ রান করে জিতেছিল অজিরা।

চার ইনিংসেই ৩৫০ এর বেশি রান করার ঘটনা টেস্ট ইতিহাসে তৃতীয়বার হলো। আগের দুইবার এমনটি হয়েছিল ১৯২১ সালে অ্যাডিলেড ও ১৯৪৮ সালের হেডিংলিতে অ্যাশেজে।

ভারতই একমাত্র দল হিসেবে এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির পরও হারলো। এর আগে কেবল একটি দল সর্বোচ্চ চার সেঞ্চুরিতেও টেস্ট ম্যাচ হেরেছিল, ১৯২৮ সালে মেলবোর্নে সেই অবাঞ্ছিত রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে গড়েছিল অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে বেন ডাকেটের ১৪৯-ই কোনও ব্যাটারের চতুর্থ ইনিংসে করা সর্বাধিক রান। ২০২২ সালে এজবাস্টনে জো রুটের অপরাজিত ১৪২ রানকে পেছনে ফেলেছেন তিনি।

টেস্ট ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেও হারের স্বাদ নিতে হয়েছিল ১১ ব্যাটারকে। ১২তম ব্যাটার হিসেবে এবার সেই তালিকায় যোগ দিলেন ঋষাভ পান্ত। তার আগে শেষবার এই হতাশার তালিকায় যুক্ত হয়েছিলেন ব্রেন্ডন টেলর, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী