নিসাঙ্কাকে দেখে বাংলাদেশের ব্যাটারদের শিখতে বললেন সিমন্স

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ২২:৪২আপডেট : ২৬ জুন ২০২৫, ২২:৪২

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বলার মতো কিছু করতে পারেনি। বল হাতে তারা মাত্র দুটি উইকেট নিতে পেরেছে। বাংলাদেশ প্রধান কোচ ফিল সিমন্স বললেন, ব্যাটিংয়ের ক্ষেত্রে উইকেটের উন্নতি হয়েছে। তাতে শ্রীলঙ্কা এই দিন দাপট দেখাতে পেরেছে।

দ্বিতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। তারপর শ্রীলঙ্কা দেখিয়েছে, ব্যাটিং বান্ধব পিচে কেমন করে খেলতে হয়। ওপেনিংয়ে পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারা ৮৮ রানের জুটি গড়েন। তারপর নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমালের ১৯৪ রানের জুটিতে আধিপত্য করেছে শ্রীলঙ্কা।

২ উইকেটে ২৯০ রানে দিন শেষ করে ৪৩ রানে এগিয়ে স্বাগতিকরা। সংবাদ সম্মেলনে সিমন্স বললেন, ‘আমার মনে হয় আজ টেস্ট ক্রিকেটের একটি কঠিন দিন ছিল। উইকেট অনেক সহজ হয়ে গিয়েছিল। আজ ব্যাটার করা ছিল দারুণ। আমরা উইকেট পেতে সংগ্রাম করেছি, বোলারদের জন্য কঠিন দিন ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘উইকেটের অনেক উন্নতি হয়েছে। প্রথম দিন একটু স্টিকি ছিল। আজ অনেক ভালো হয়েছে। আমরা দেখলাম ব্যাটারদের জন্য এটা কত সহজ হয়ে গিয়েছিল। গতকালকের মতো অত বেশি টার্ন ছিল না, ব্যাটাররা ভালো করেছে। টেস্ট ক্রিকেট মাঝেমধ্যে এমনই।’

সিমন্সের মতে, ব্যাট হাতে বাংলাদেশ কৌশলী হতে পারেনি। ১৪৬ রানে অপরাজিত নিসাঙ্কার কাছ থেকে তাদের ব্যাটারদের শিখতে বললেন ক্যারিবিয়ান কোচ।

তিনি বললেন, ‘আমরা একটি কৌশল প্রয়োগ করতে পারিনি, গতকাল বড় জুটি হলো না। ফলে আজ আমাদের হাতে কেবল দুই বা তিনটি উইকেট ছিল। আমাদের ব্যাটিংয়ে ভালো জুটি গড়তে ব্যর্থ হয়েছি।’

সিমন্স শেষে বললেন, ‘গতকাল দুই-তিনজন ব্যাটারের উচিত ছিল খেলা চালিয়ে যাওয়া এবং বড় স্কোর করা। আমি আশা করি নিসাঙ্কা কতটা ভালো ব্যাট করেছে, সেখান থেকে আমরা শিখেছি। দ্বিতীয় ইনিংসে আমরা যেন বড় রান করতে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের