মুস্তাফিজ 'বিষে' নীল কিউইরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৬ মার্চ ২০১৬, ১৭:৩০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:৩৪

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামে কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান খরচায় মুস্তাফিজ উইকেট নিয়েছেন ৫টি। একে একে আউট করেছেন হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, গ্রান্ট ইলিয়ট, স্যান্টনার ও নাথান ম্যাককালামকে। পাঁচ জনের মধ্যে চার ব্যাটসম্যানকে বোল্ড করেছেন তিনি।

এটি এই বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। এছাড়া বিশ্বকাপের সব আসর মিলিয়ে সেরা বোলিং ফিগারের তালিকায় এটি রয়েছে পঞ্চম স্থানে।

মুস্তাফিজ 'বিষে' নীল কিউইরা

এদিন টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই কিউই ব্যাটিং লাইনআপ ভেঙে দেন মুস্তাফিজ। তিনটি স্পেলে মুস্তাফিজ বোলিং করেন এদিন। প্রথম ও দ্বিতীয় স্পেলে একটি করে এবং শেষ স্পেলে তিনটি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিলো ১৩ রানে ২ উইকেট। চলতি বছর এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে মুস্তাফিজ ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে এটাকে ছাড়িয়ে গেলেন।

বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ইলিয়াস সানি। তার বোলিং ফিগার ১৩ রানে ৫ উইকেট। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন সানি। শনিবার উইকেট সংখ্যায় সানির সঙ্গে অবস্থান করলেও রান সংখ্যাতে কিছুটা বাড়তি খরচ করেছেন মুস্তাফিজ। তাইতো দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে তার নাম থাকছে ইডেনের এই ম্যাচটিতে।

মুস্তাফিজের পাঁচটি উইকেটের মধ্যে চারটি নিজ কৃতিত্বে পাওয়া। হেনরি নেকলস ও কেন উইলিয়ামসনতো কোনও কিছু বুঝে উঠার আগেই বোল্ড হলেন। মিচেলে স্যান্টনার ও নাথান ম্যাককালামও আউট হলেন বল বুঝতে না পেরে। এই চারটি উইকেট ছাড়া বাকি উইকেটটি শুভাগত হোমের প্রচেষ্টায় পেয়েছেন মুস্তাফিজ। উল্লেখ্য, মুস্তাফিজ এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ২২টি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম