ইনিংস ও ৭৮ রানে বাংলাদেশের হার, সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ১০:৩২আপডেট : ২৮ জুন ২০২৫, ১৫:২৮

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩/১০ (নাহিদ ০*;  এনামুল ১৯, সাদমান ১২, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, মিরাজ ১১, লিটন ১৪, নাঈম ৫, তাইজুল ৬, এবাদত ৬)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১১৬.৫ ওভারে ৪৫৮/১০ (বিশ্ব ২*; উদারা ৪০, চান্ডিমাল ৯৩, নিসাঙ্কা ১৫৮, ধনাঞ্জয়া ৭, প্রবাথ ১০, কামিন্দু ৩৩, দিনুশা ১১, থারিন্দু ১০, কুশল ৮৪, আসিথা ০) লিড ২১১।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (রানা ০*: বিজয় ০, মুমিনুল ২১, শান্ত ৮, সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিক ৩৫, মিরাজ ৩১, নাঈম ২৫, এবাদত ৮, তাইজুল ৩৩১)

ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। পঞ্চম বলেই লিটন দাসকে (১৪) বিদায় করেন প্রবাথ জয়াসুরিয়া। এই স্পিনার তারপর টানা দুই ওভারে নাঈম ও তাইজুলকে ফিরিয়ে পাঁচ উইকেট নেন। নাহিদ রানা শেষ জুটি বড় করতে পারেননি। এবাদত হোসেনকে আউট করেন থারিন্দু রত্নায়েক। চতুর্থ দিনে মাত্র ৩২ মিনিটে বাকি চার উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশকে ১৩৩ রানে অল আউট করে শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জিতেছে। সিরিজও তারা জিতেছে ১-০ তে।

১৮ ওভারে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন প্রবাথ। থারিন্দু ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট পান।

নাঈম-তাইজুলকে ফিরিয়ে প্রবাথের পাঁচ উইকেট

প্রবাথ জয়াসুরিয়া দারুণ বোলিংয়ে বাংলাদেশকে চেপে ধরেছেন। টানা দুই ওভারে নাঈম হাসান ও তাইজুল ইসলামকে ফিরিয়ে ৫ উইকেট নিলেন।

দিনের পঞ্চম বলে লিটনের বিদায়

দিনের শুরুতে থারিন্দু রত্নায়েকে তার ওভারের বাকি দুই বল করলেন। প্রবাথ জয়াসুরিয়া পরের ওভারের তৃতীয় বলে লিটন দাসকে (১৪) কুশল মেন্ডিসের ক্যাচ বানান। চতুর্থ দিন পঞ্চম বলে উইকেট হারালো বাংলাদেশ। ১১৭ রানে ৭ উইকেট পড়েছে তাদের।

শক্ত প্রতিরোধের আশায় চতুর্থ দিন মাঠে বাংলাদেশ

হাতে আছে মাত্র ৪ উইকেট। ইনিংস হার এড়াতে করতে হবে এখনও ৯৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে শক্ত প্রতিরোধের বিকল্প নেই। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে লিটন দাস। তার সঙ্গে আছেন নাঈম হাসান।

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

থারিন্দু রত্নায়েকে জোরালো এলবিডব্লুর আবেদন। আম্পায়ার আঙুল তোলেননি। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নিতে বললেন শ্রীলঙ্কান স্পিনার। ধনাঞ্জয়া ডি সিলভা আস্থা রেখে টিভি আম্পায়ারের সাহায্য চাইলেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে গেলো। মিরাজ হাঁটা ধরলেন। তার সঙ্গে অন্যরাও। বাংলাদেশ যেন হাফ ছেড়ে বাঁচলো। ব্যাটিং ধসে এক রাতের জন্য বিরতি পড়লো।

মাত্র চার উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন খেলতে নামবে বাংলাদেশ। ৬ উইকেটে তাদের রান ১১৫। ইনিংস হারের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনিংস হার ঠেকাতে এখনও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে।

এর আগে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের ৮৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ২১১ রানের লিড নেয়। তারপর প্রবাথ জয়াসুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভার আঘাতে বিপাকে পড়ে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী