গ্রেনাডা টেস্টে খেলতে পারেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৬:৪৫ আপডেট : ২৮ জুন ২০২৫, ১৬:৪৫

তিন দিনের মধ্যে বার্বাডোজ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। দারুণ জয়ের পর তাদের মনোবল আরও বাড়িয়ে দেওয়ার মতো খবর পাওয়া গেলো। রবিবার স্কোয়াডের সঙ্গে যোগ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া আঙুলের চোটের পর ব্যাটিং অনুশীলন শুরু করেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে পুনর্বাসনের জন্য নিউইয়র্কে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট খেলতে পারেননি এই ব্যাটার।

সিরিজে ১-০ তে লিড নেওয়ার পর কামিন্স বললেন, ‘নিউইয়র্কে সে কিছুটা অনুশীলন করেছে। আমার মনে হয়, সেটা টেনিস বল দিয়ে। এখন তাকে দেখে ভালো মনে হচ্ছে। পরের ধাপ হলো এখানে এসে নেটে অনুশীলন করা। আগামী কয়েক দিনের মধ্যে আমরা আরও বেশি কিছু জানতে পারবো।’

আগামী ৩ জুলাই প্রথমবার গ্রেনাডায় টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ম্যাচেই হয়তো ফিরছেন স্মিথ। তার অনুপস্থিতিতে বার্বাডোজে টপ অর্ডার ব্যাটাররা ভুগেছেন। যদিও তিন ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৩০১ রানের লক্ষ্য দিয়ে জশ হ্যাজেলউডের আগুন বোলিংয়ে ১৫৯ রানে জিতে গেছে তারা।

স্মিথের জায়গায় প্রথম ম্যাচে খেলেছেন জশ ইংলিস। তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। এই পরিস্থিতিতে স্মিথের ফেরার খবর অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির।

/এফএইচএম/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত