মুল্ডারের ক্যারিয়ার সেরা ইনিংসে জিম্বাবুয়ের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ২২:১৮আপডেট : ৩০ জুন ২০২৫, ২২:১৮

বুলাওয়ে টেস্টে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে জিম্বাবুয়ের সামনে ছুড়ে দিয়েছে ৫৩৭ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। জবাবে ৩২ রান তুলতেই দিনের শেষভাগে এক উইকেট হারিয়েছে স্বাগতিক দল। তাদের প্রয়োজন আরও ৫০৫ রান! দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন আর ৯ উইকেট।  

তৃতীয় দিন খেলার দ্বিতীয় ঘণ্টাতেই সার্বিক চিত্র জিম্বাবুয়ের কাছে ম্লান হয়ে পড়ে। তৃতীয় উইকেট জুটিতে ভিয়ান মুল্ডার ও ডেভিড বেডিংহ্যাম ৭২ রানের জুটি গড়ে তুলেন। ওভার প্রতি পাঁচেরও বেশি রান তুলছিলেন তারা। জিম্বাবুয়ের বোলিং আক্রমণের মূল অস্ত্র ব্লেসিং মুজাবারানি অসুস্থতায় মাঠের বাইরে ছিলেন। যার পুরো ফায়দা নেয় সফরকারী দল। যখন মনে হচ্ছিল পরিস্থিতি সামলানোর কোনও উপায় স্বাগতিকদের জানা নেই, তখনই ওয়েলিংটন মাসাকাদজা ৩৩তম ওভারে আক্রমণে এসে তুলে নেন বেডিংহ্যামের উইকেট। ৩৫ রান করে প্রোটিয়া ব্যাটার আউট হতেই ছোট্ট একটা ধস নামে ইনিংসে। পরবর্তী পাঁচ ওভারে তারা ১৯ রানে হারায় ৩ উইকেট। ঠিক এই সময় খেলার নিয়ন্ত্রণ কিছুটা হলেও জিম্বাবুয়ের দিকে হেলে পড়ে। কিন্তু এই অংশ বাদ দিলে পুরোটা দিনই ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। 

৪৯ রানে ১ উইকেট নিয়ে খেলা শুরুর পর ভিয়ান মুল্ডার দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ৬৩ রান যোগ করেন। তার পর বেডিংহ্যামের সঙ্গে ৭২ রানের জুটি ভাঙলে দ্রুত সময়ে কিছু উইকেট পড়লেও ষষ্ঠ উইকেটে আবার প্রতিরোধ গড়েন মুল্ডার। কাইল ভেরেইনের সঙ্গে যোগ করেন ১০৪ রান। তিন নম্বরে নামা মুল্ডার এ সময় দেখা পান ক্যারিয়ার সেরা ১৪৭ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস। তার এই ইনিংসই ম্যাচটা জিম্বাবুয়ের নাগালের বাইরে নিয়ে গেছে। তার আউটের পর কাইল ভেরেইনের ৩৬, করবিন বশের ৩৬ এবং অধিনায়ক কেশব মহারাজের (৫১) ইনিংসে ভর করে দলটির দ্বিতীয় ইনিংস থামে ৩৬৯ রানে। তাতে জিম্বাবুয়েকে প্রায় ৫৩৭ রানের অসম্ভব এক লক্ষ্য দিয়েছে সফরকারী দল। 

দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে ৪ উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা। ৭৬ রানে দুটি নেন তানাকা চিভাঙ্গা। ১১৭ রানে দুটি নেন ভিনসেন্ট মাসেকেসাও।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী