শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেললেন মাশরাফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৬ মার্চ ২০১৬, ২০:৫৬আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২০:৫৯

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেললেন মাশরাফি! বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বয়স ৩২ বছর। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ২০২০ সালে অস্ট্রেলিয়াতে। ওই বিশ্বকাপে বাংলাদেশের বর্তমান অধিনায়কের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কেননা তখন তার বয়স হবে ৩৬। তাই বলাই যায় মাশরাফি হয়তো তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছেন! হয়ত শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও!

বাংলাদেশের অন্য ক্রিকেটারদের কথা বলা না গেলেও নিশ্চিতভাবেই বলা যায় ইডেনে মাশরাফি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেললেন।! পরবর্তী বিশ্বকাপ খেলতে হলে আরও চার বছর অপেক্ষা করতে হবে মাশরাফিকের। তবে সে সময় পর্যন্ত কি অপেক্ষা করবেন মাশরাফি?

মাশরাফির পক্ষে অবশ্য সবকিছুই সম্ভব। তবে টি-টোয়েন্টি ফরম্যাটটা বরাবরই ‘অপছন্দ’ মাশরাফির। যদিও টি-টোয়েন্টিতেও মাশরাফির হাত ধরে দারুণ সময় পার করছে বাংলাদেশ। তার অধিনায়কত্বে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৯টি জয় পেয়েছে। হেরেছেন ১৩টিতে।

শনিবার হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসরের ইতি টানলো বাংলাদেশ। এদিন ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৭০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আরও একটি বিশ্বকাপ থেকে আরেকটু আক্ষেপ বাড়ল বাংলাদেশের। মাশরাফিকে হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে আর মাঠে দেখা যাবে না। এমন ঘোষণা না আসলে এটা অনেকটাই নিশ্চিত। যদি কোনও কারণে তিনি টি-টোয়েন্টি খেলেনও, তবু নিশ্চিতভাবে বলা যায় টি-টোয়েন্টি ফরম্যাটের আইসিসির কোনও ইভেন্টে আর দেখা যাবে না মাশরাফিকে!

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক