মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৬ মার্চ ২০১৬, ২১:০৭আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২১:০৯


মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন হাথুরুসিংহে সবে মাত্র এক বছরের ক্যারিয়ার হতে চলেছে মুস্তাফিজুর রহমানের। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ক্রিকেট বিশ্বের রথী-মহারথীরা ত‌‌‌াকে প্রসংশার বন্যায় ভাসিয়েছেন। সেখানে বাদ পড়েননি মুস্তাফিজের গুরু চন্ডিকা হাথুরুসিংহেও।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মুস্তাফিজ। ২২ রানে ৫ উইকেট নিয়ে চলতি আসরের সেরা বোলিং ফিগারের মালিকও এখন তিনি। সব মিলিয়ে তাই প্রশংসা তার প্রাপ্যই।

তাসকিন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়ে যাওয়ায় পুরোপুরি ফিট না হলেও একাদশে রাখা হয় মুস্তাফিজকে। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্যাটসম্যানদের বেশ ভালোই ভুগিয়েছেন তিনি। শনিবারতো কিউই ব্যাটসম্যানদের রীতিমতো নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছেন কাটারখ্যাত মুস্তাফিজ।

এই বিস্ময় বালক গত এক বছরে একের পর এক কীর্তি গড়ে চলেছেন। শনিবার তার দুরন্ত বোলিংয়ের পরও বাংলাদেশ ল্জ্জাজনক পরাজয় বরণ করে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলে প্রধান কোচ হাথুরুসিংহে মুস্তাফিজকে প্রশংসা বন্যায় ভাসিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আগেও বলছি, সে খুবই বুদ্ধিমান ক্রিকেটার। যদিও এখনও খুব বেশি অভিজ্ঞতা অর্জন করেনি সে। তারপরও খুবই চতুর বোলার। এমন কিছু বৈচিত্র্য ওর আছে, যা অন্যদের নেই। সে এসব খুব চতুরভাবে ব্যবহার করছে।’

তিনি আরও যোগ করেন, ‘আজকেও দারুণ ছিল ওর পারফরম্যান্স। উইকেটটা ওর জন্য আদর্শ ছিল।’

আগের ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে ভালোভাবেই পরাস্ত করেছে মুস্তাফিজ। বিষয়টি নজর এড়ায়নি হাথুরুসিংহের। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘গত ম্যাচে মুস্তাফিজ যেভাবে ধোনিকে বোলিং করেছে; এটা ছিলো অসাধারণ। গত ৬-৭ মাসে ধরে সে ধোনির বিপক্ষে অনেক ভালো খেলছে। ইয়র্কার-কুইকার-কাটার মিলিয়ে দারুণ বোলিং করেছে। এটাই বলে দিচ্ছে ওর ক্রিকেট বুদ্ধি কতটা।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম