বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৭:৪০আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭:৪০

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পথ হারিয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা বল হাতে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ইতিহাসের অন্যতম ভয়াবহ ব্যাটিং ধসে নেতৃত্ব দিয়ে লঙ্কানদের জেতান এই লেগ স্পিনার। হাসারাঙ্গার দারুণ বোলিং নৈপুণ্যে স্বাগতিকরা ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছে। তবে তাকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেলো লঙ্কানরা।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন ম্যাচের ২০ ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা। শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডান পায়ে চোট পান তিনি। ২৬ বছর বয়সী স্পিনার এখন কলম্বো ফিরে যাবেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন।

বর্তমান স্কোয়াডে আস্থা রেখে হাসারাঙ্গার স্থলাভিষিক্ত কারও নাম ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া চারিথ আসালাঙ্কাই দায়িত্ব নেবেন আসন্ন তিন ম্যাচে।

১০ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী