জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৮:২৪আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:২৪

আগামী ১৭ জুলাই থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তারপর জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বিসিবি। 

যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে স্কোয়াডে আছেন আরেক টপ অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। এই সিরিজ দিয়ে যুব দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ। রিফাত বেগও আছেন। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছিলেন তিনি। 

ওয়ানডে সিরিজ খেলতে আজিজুলের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে।

বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই একই সময়ে।

এই সিরিজ শেষে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজওয়ান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো. রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজীদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের