নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, বাড়ছে ভেন্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৯:৫১আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:৫১

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর ঘোষণা করেছিলেন আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হবে। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। যদিও এই মুহূর্তে সিদ্ধান্ত হয়নি কবে বিপিএল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার লম্বা বৈঠক সেরেছেন বিসিবির পরিচালকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানেই তিনি বলেছেন, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল মাঠে না গড়ালে আগামী বছর মে মাসে হতে পারে।

বিপিএল মে মাসে হলে আইপিএল ও পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ হবে কাছাকাছি সময়ে। এমনটাই জানিয়েছেন মাহবুব আনাম। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি যে সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এরকম একটা আলাপ শুনেছি। আমরা যত ডিসেম্বরের কাছে আসবো, তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর-জানুয়ারিতে না করতে পারি তাহলে আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে। সেই স্লটে হতে পারে।’

বিকল্প সময়ের কথা জানিয়ে বিপিএল চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমাদের ডমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি। আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-টোয়েন্টি লিগের সঙ্গে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল থাকবেই, এর বাইরে পিএসএলের সঙ্গেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়ে জানি কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনও আটকাবো না। আমরা এগিয়ে যাবো।’

বিপিএল প্রতি আসরেই তিনটি ভেন্যুতে আয়োজিত হয়। সামনের আসরে ভেন্যু বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। সেই পরিকল্পনা জানিয়ে মাহবুব আনাম বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিপিএলের অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর জন্য অডিট করতে পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত, আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সঙ্গে যোগ দিয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী