দুই দেশের হয়ে টেস্ট খেলা মুরের অবসর

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৫:০৮আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৫:০৮

জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু, শেষ করলেন আয়ারল্যান্ডের হয়ে। ৩৫ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর। ১৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তিনি।

হারারেতে জন্ম নেওয়া মুর ২০১৪ সালের নভেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হয় ২০১৬ সালে যথাক্রমে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। জিম্বাবুয়ের সঙ্গে আটটি টেস্ট খেলেছেন তিনি। তার ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ম্যাচও তাদের সঙ্গে।

তারপর আয়ারল্যান্ডে চলে যান। তার দাদী আইরিশ হওয়ায় আয়ারল্যান্ডের পাসপোর্ট পান মুর। ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার জায়গা পান। সাদা পোশাকে আয়ারল্যান্ডের হয়ে সাত ম্যাচ খেলেন।

এই বছর ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মুর। বুলাওয়েতে নিজ জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টই তার ক্যারিয়ারের শেষ হয়ে থাকলো। জিম্বাবুয়ের জার্সিতে টেস্টে দারুণ পারফর্ম করলেও আয়ারল্যান্ডে সেই ধারাবাহিকতা ছিল না। যেখানে জিম্বাবুয়ের সঙ্গে ৩৫.৫৩ গড়ে পাঁচ হাফ সেঞ্চুরি তার, সেখানে আয়ারল্যান্ডের হয়ে তার একটি হাফ সেঞ্চুরি, গড় মাত্র ১৪.৩৫। দেশটির হয়ে একমাত্র ফিফটি এসেছে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে।

দুই দেশের হয়ে টেস্ট খেলা ১৭ ক্রিকেটারের একজন হয়ে অবসরে গেলেন মুর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম