রুটের সেঞ্চুরি, বুমরার পাঁচ উইকেটের দিনে সমানে সমান লড়াই

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ০০:২৭আপডেট : ১২ জুলাই ২০২৫, ০০:৩৭

লর্ডস টেস্টে ইংল্যান্ড ও ভারতের দ্বিতীয় দিনের খেলায় সমানে সমান লড়াই হলো। আলো কাড়লেন তিনজন- জো রুট, জসপ্রীত বুমরা ও জোফরা আর্চার। 

রুটের সেঞ্চুরির পর ব্রাইডন কার্স ও জেমি স্মিথের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানের সম্মানজনক স্কোর গড়ে। ওপেনিং স্পেলে তাণ্ডব চালিয়ে বুমরা শেষ পর্যন্ত পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লিখেছেন। তারপর সাড়ে চার বছর পর টেস্ট খেলতে নেমে তৃতীয় বলে উইকেট নিয়ে আলো কাড়েন আর্চার।

ভারতকে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। এজবাস্টনে ইতিহাস গড়া শুবমান গিলের বড় উইকেট নিয়েছেন ক্রিস ওকস। রাহুল হাফ সেঞ্চুরিতে ভারতের ঘুরে দাঁড়ানোর পথপ্রদর্শক হিসেবে দিন শেষ করেছেন।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৪৫ রান ভারতের। রাহুল ৫৩ ও ঋষভ পান্ত ১৯ রানে অপরাজিত আছেন। এখনও ২৪২ রানে পিছিয়ে সফরকারীরা।

সেঞ্চুরি করেছেন রুট

৪ উইকেটে ২৫১ রানে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৯৯ রানে খেলতে নামা রুট ১৯২ বলে ৩৭তম টেস্ট সেঞ্চুরির দেখা পান। ৩৯ রানে দিন শুরু করা বেন স্টোকস ৪৪ রানে বুমরার বলে বোল্ড হন। ভারতীয় পেসার তার পরের ওভারে রুটকে বোল্ড করেন। ইংলিশ ব্যাটার ১৯৯ বলে ১০ চারে ১০৪ রানে থামেন। পরের বলে ওকসকেও মাঠ ছাড়া করেন বুমরা।

তারপর স্মিথ ও কার্সের জুটিতে ইংল্যান্ড প্রতিরোধ গড়ে। ৮৪ রানের জুটি ভেঙে যায় স্মিথের বিদায়ে। ৫৬ বলে ৫১ রান করে মোহাম্মদ সিরাজের শিকার তিনি। 

আর্চারকে ফিরিয়ে বুমরা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। কার্সকে ৫৬ রানে আউট করে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টানেন সিরাজ।

জবাব দিতে নেমে যশস্বী জয়সওয়াল ঝড়ো শুরু করেন। তিন চারে সাজানো তার ১৩ রানের ইনিংস শেষ হয় আর্চারের বলে। এরপর করুন নায়ার ও রাহুলের ৬১ রানের জুটি ভেঙে দেন স্টোকস। নায়ার ৪০ রান করে রুটের ক্যাচ হন। রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে ২১১তম ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ইংলিশ তারকা।

দলীয় ১০৭ রানে গিলকে (১৬) স্মিথের ক্যাচ বানান ওকস। তারপর রাহুল ও পান্তের জুটিতে দিন শেষ করে ভারত।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি