সবার উপরে সাকিব-তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৭ মার্চ ২০১৬, ১৩:৫৫আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৩৯

সাকিব-তামিম সুপার টেনে একটি ম্যাচও জিতেনি টাইগাররা। রবিবার সকালে খালি হাতেই দেশে ফিরে এসেছে মাশরাফি বাহিনী। তবে একটি জায়গায় এগিয়ে আছে টিম বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে সবচেয়ে বেশি উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অবশ্য দুর্ভাগ্য মুস্তাফিজের! এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলতে পারলে সেক্ষেত্রে নিজেকে নিয়ে যেতে পারতেন ধরা ছোঁয়ার বাইরে! ৩ ম্যাচেই তার উইকেট সংখ্যা ৯। অন্যদিকে সাকিব ৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি। সাকিবের চেয়ে একটি ম্যাচ কম খেলে আফগানিস্তানের মোহাম্মদ নবীর উইকেট সংখ্যা ১০টি।
এদিকে রবিবার পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যানের দুজনই বাংলাদেশের। আর সেখানে শীর্ষ স্থান দখল করে বসে আছেন তামিম ইকবাল। ৬ ম্যাচে তামিমের রান ২৯৫। ১০৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৭৩.৭৫ গড়ে এই রান করেন বাংলাদেশের সেরা এই ওপেনার। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। তিনে রয়েছেন জো রুট। বাংলাদেশের সাব্বির রহমান রয়েছেন চার নম্বরে। এছাড়া রানের গড়েও শীর্ষে রয়েছেন তামিম। তার গড় ৯৭.৩৩।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম